আইসিইউ (ICU) সেবা
গুরুতর অসুস্থ রোগীর জন্য সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণ ও জীবন রক্ষাকারী চিকিৎসা, অভিজ্ঞ চিকিৎসক ও নার্সের তত্ত্বাবধানে।
আইসিইউ বা নিবিড় পরিচর্যা কেন্দ্রে গুরুতর অসুস্থ রোগীর অবস্থা প্রতি মুহূর্তে পর্যবেক্ষণ করা হয় এবং প্রয়োজন অনুযায়ী জীবন রক্ষাকারী চিকিৎসা দেওয়া হয়।
আইসিইউ সেবার বৈশিষ্ট্য
- সার্বক্ষণিক চিকিৎসক ও দক্ষ নার্সের তত্ত্বাবধান
- রোগীর অবস্থা পর্যবেক্ষণের আধুনিক মনিটর ও যন্ত্র
- প্রয়োজনে শ্বাসযন্ত্র সহায়তাসহ নিবিড় চিকিৎসা
- জরুরি বিভাগ থেকে সরাসরি স্থানান্তরের ব্যবস্থা
আইসিইউ-তে ভর্তি ও পরিদর্শনের নিয়ম সম্পর্কে জানতে হেল্পলাইনে যোগাযোগ করুন।